আজ , ।   

মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আরো খবর

 মিজানুর রহমান খান কুদরত: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার (২ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে। তার সঙ্গে ৬ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন—এসএ কবির জিন্নাহ (প্রথম সদস্য), অ্যাডভোকেট আজাদ হোসেন খান (দ্বিতীয় সদস্য), আতাউর রহমান আতা (তৃতীয় সদস্য), অ্যাডভোকেট এএফএম নূরতাজ আলম বাহার (চতুর্থ সদস্য), সত্যেন কান্ত পণ্ডিত ভজন (পঞ্চম সদস্য) ও গোলাম আবেদিন কায়ছার (ষষ্ঠ সদস্য)।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটির নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -