এ দিকে জেলা বিএনপির এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে জেলা শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন আফরোজা খান রিতার অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, ‘আমাদের নতুন কমিটি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। দ্রুতই আহ্বায়ক কমিটির সভা ডেকে পরের কার্যক্রম গ্রহণ করা হবে। দলের সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করবো।

