নিজস্ব প্রতিবেদক:
আট জেলায় নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে।
২ফেব্রুয়ারি রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। কেবল মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি; রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি; স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি; মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২ফেব্রুয়ারি-২৫/মওম

