আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মোসলেম সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোসলেম সরকার উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামের মৃত আব্দুল মান্নাফ সরকারের ছেলে।
জানা যায়, ২৪ জানুয়ারি শক্রবার সকালে ধনাশী এলাকায় নবীনগর টু রাধিকা সড়ক পারাপার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি সিএনজি মোসলেম সরকারকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নবীনগর থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি-২৫/মওম
- Advertisement -
- Advertisement -