মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে উত্তরা ক্লাবের উদ্যােগে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ওই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
খেলা উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নুরুল আলম শিকদার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মাঈন উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাহার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় মুছাপরের সাবেক সুযোগ্য চেয়ারম্যান নুরুল আলম শিকদার চ্যাম্পিয়ন দলের জন্য ৪০ হাজার টাকা ও রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকা প্রাইজমানি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

