আজ , ।   

সরাইলে বিজিবির অভিযানে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মালামাল আটক

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অভিযান চালিয়ে ৩কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে। বিজিবির প্রেস ব্রিফিং থেকে জানা যায়, ৬ জানুয়ারি সোমবার রাত ২:৩০ মিনিটে বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল তথ্য উপাত্তের ভিত্তিতে  সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা কালিশিমা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ৩,২০,০০০ পিস ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারী আটক করে। যার বাজার মূল্য প্রায় ৩,৫২,০০,০০০/- (তিন কোটি বায়ান্ন লক্ষ) টাকা। আটককৃত ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারী আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ ব্যাটারী সহ যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি-২৫/মওম
- Advertisement -
- Advertisement -