আজ , ।   

‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেফতার সেই পিপিসহ ৪ জনের ৫ ও ৩ দিনের রিমান্ডে মন্জুর

আরো খবর

ওয়াসিম শেখ:
‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গণপিটুনির শিকারের পর গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানসহ ৪ জনের ৫ ও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৫ ডিসেম্বর ‌বৃহস্প‌তিবার দুপু‌রে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এই আদেশ দেন।
গ্রেফতারকৃত অ্যাডভোকেট আব্দুর রহমান,অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মোঃ শুকুর আলী, মোহাম্মদ আকরাম হোসেন হীরা জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলাসহ বিএনপির তিন নেতাকর্মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্প‌তিবার তাকে আদালতে হাজির করে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, এডভোকেট নাসির, অ্যাডভোকেট মতিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক আসামি দের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কায়সার আহমেদ লিটন, এডভোকেট আতিকুর রহমান আতিক, এডভোকেট তৌফিকুর রহমান জয় সাথে দীর্ঘ সময় শুনানি হয়। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে অ্যাডভোকেট আব্দুর রহমানকে ৫ দিন, অ্যাডভোকেট রেজাউল করিম রাখালকে ৫ দিন, শুকুর আলীকে ৩ দিন ও আকরাম হোসেন হিরাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, এডভোকেট নাসির, অ্যাডভোকেট মতিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।
আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -