আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ০৬ দাফা দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

আরো খবর

মোঃ আতিকুর রহমান রোজেন: ফেনী জেলা বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিটি পেশাজীবী   এসোসিয়েশন ও (অরাজনীতি সংগঠন) এর আহ্বায়ক মোহাম্মদ ইমরান ভূঁইয়া ও সদস্য সচিব এ কে এম ফজলুল হক মজুমদারের নেতৃত্বে ০৬ দফার দাবি আদায় এর লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা স্বাস্থ্য বিভাগের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও  ফার্মাসিস্টরা ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সামনে ০১ ঘন্টার মানববন্ধন করেন।
নার্সিং ডিপ্লোমা, মিডওয়াইফারি ডিপ্লোমা, ডিপ্লোমা কৃষিবিদ,ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড দেওয়া হলেও কোথায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এগার গ্রেডের তৃতীয় শ্রেণীর ভুক্ত কর্মচারী। এই বৈষম্য দূর করুন সহ স্বতন্ত্র  পরিদপ্তর গঠন, গেজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃজন সহ নবম গ্রেডে প্রদান,  ঢাকা আই এইচ টিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সাইন্স  এন্ড টেকনোলজি নামকরণ, স্বতন্ত্র কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রধানসহ প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদের বিএসসি, এমএসসি, বি- ফার্ম কোর্স চালুকরন, ইস্টার্ন ভাতা চালু সহ ২০১৩ সালে স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে কর্মসূচি চলমান।
চিকিৎসা সেবায় সরাসরি জড়িত থাকার পরও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জনগোষ্ঠীকে সরকারি বিধিমালায় নন- মেডিকেল কর্মচারি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। স্বৈরাচারী নিপাত গেলেও রয়ে গেছে।  বর্তমানে স্বাধীন বাংলাদেশে আমরা বৈষম্য চাইনা, এই ছয় দফা দাবি গুলো মাঝে কোন আশ্বাস না, দাবিগুলো বাস্তবায়ন চায়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -