শওকত আলী: সরাইল উপজেলা সরাইল সাংবাদিক পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। মঙ্গল বার (১৯নভেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময়, সরাইল সাংবাদিক পরিষদে সভাপতি মীর মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন,সহ সভাপতি মোঃ কামাল পাঠান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহাম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক রৌনক খান,কোষাধক্ষ্য উজ্জল মিয়া (মুরাদ), দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। মতবিনিময়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, নিরাপদ ও দাঙ্গা মুক্ত সরাইল উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এক্ষেত্রে তিনি সকল সাংবাদিক’ সহ শ্রেণি-পেশার মানুষদের সহযোগিতা চান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

