আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে আট কেজি গাঁজাসহ গ্রে*ফতার-২

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ (আট)কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ই নভেম্বর ২০২৪ ইং সকাল ৬.৪৫ মিনিটের দিকে তাদের গ্রেফতার করা হয়।
আসামী দুজন হলেন, রেহেনা বেগম প্রকাশ জোসনা (৪১),পিতা-মৃত সিদ্দিক মিয়া স্বামী-লোকমান মিয়া ও ফাতেমা (৪০), পিতা-মৃত বিল্লাত আলী, স্বামী-আব্বাস আলী, উভয় গ্রাম-কাশিনগর (বাগান বাড়ি),ইউনিয়ন সিঙ্গারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়,
বিজয়নগর থানায় কর্মরত  এসআই(নিরস্ত্র) মোঃ ইউনুছ মিয়ার নেতৃত্বে এএসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল করিম ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর সিঙ্গারবিল রাস্তার শাহজাহান মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করে।এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী (আই জি পি ব্যাজ) বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এবং বিচারিক কার্যক্রমের জন্য আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -