সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে জেলাপীতে রং মেশানোর দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমান আদালত। ৫নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বরুহা বাজার ও মির্জাপুর উপজেলায় গোড়াই বজারে এ অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
অপরদিকে জেলার মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারের নেতৃত্ব দেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম।
এসময় সিকদার শাহীনুর আলম বলেন, জেলার মিজৃাপুর উপজেলায় গোড়াই বাজারে একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে জেলাপী তৈরিতে রং মেশানো হচ্ছে। এছাড়াও দোকানে মুল্য তালিকাসহ সরকারী কোন আইনের তোয়াক্কা না করে ব্যাবসা পরিচালনা করছেন। যার কারনে ১০ হাজার টাকা জরিমানা ও আরেকটি মাংসের দোকানে মুল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছ।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাবহারে পরিবেশ আইনে ৬০ কেজি পলিথিন জব্দসহ দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলায় বরুহা বাজারে সেভেন ব্রাদাস থেকে ৪৮ কেজি পলিথিনসহ ৩ হাজার টাকা একই বাজারে ফাহিম স্টোর থেকে ১২ কেজি পলিথিনসহ ২ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও বাজারের কয়েকটি দোকানের মালিকদের নিষিদ্ধ পলিথিন যাতে না ব্যাবহার করে সে বিয়য়ে সর্তক করা হয়েছে ।
অভিযানে টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সজিব কুমার ঘোস ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য মো. আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৫ নভেমাবর-২৪/মওম
- Advertisement -