আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপে ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন সাফজয়ী: ঋতুপর্ণা চাকমা

আরো খবর

খেলাধুলা- সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আসামান্য পারফর্ম করে তোলপাড় ফেলে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালের সেই বাঁকানো শটের গোলের পাশাপাশি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। চারদিকে শুধু ঋতুপর্ণার বন্দনা এখন। এর মাঝে অন্তত দুটি বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন এই সাফকন্যা।

একান্ত সাক্ষাৎকারে ঋতুপর্ণা এই আনন্দের সংবাদ দিয়েছেন। সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে। ঋতুপর্ণার ভাষায়, ‘আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি খেলার জন্য।

এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট  ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিক ভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে আমার জন্য।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -