মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফাহিম (২০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী ফাহিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা (শরীয়তগর)এর কাজী আব্দুল মজিদের ছেলে।জেলা পুলিশ মিডিয়া উইংসের তথ্য মতে,২৯ অক্টোবর মঙ্গলবার ০১:৪০ মিনিটের দিকে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) মোঃ হাসমত আলী সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ থানার ০৭নং লালপুর ইউনিয়নের লালপুর হোসেনপুর চ্যাংড়ামোড়া উত্তরপাড়া ধন মিয়া হাজির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামীর হেফাজত থেকে উল্লেখিত মাদক উদ্ধার করে ও তা জব্দতালিকা মূলে জব্দ করে। আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৯ অক্টোবর -২৪/মওম
- Advertisement -

