আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আশুগঞ্জে ২৩ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ দুইজন গ্রেফতার 

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩ (তেইশ) কেজি গাঁজা ও একটি Ex-2 মিনি কাভার্ডভ্যান সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ০৪ঃ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আশুগঞ্জ থানার চরচারতলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ সুজন (৩০) এবং মোঃ লিটন মিয়া (২৫), নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ বিল্লাল হোসেন বলেন, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে আশুগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর -২৪/মওম
- Advertisement -
- Advertisement -