আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিনে রাতে থাকতে পারবে না নভেম্বরে, ফেব্রুয়ারিতে যাওয়া বন্ধ

আরো খবর

আলোকিত ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আগামী চার মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

২২ অক্টোবর মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।অপূর্ব জাহাঙ্গীর জানান, নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না পর্যটকরা। ডিসেম্বর এবং জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনও পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ ছাড়া সেন্টমার্টিনে ওয়ান-টাইম ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২২ অক্টোবর -২৪/মওম

- Advertisement -
- Advertisement -