মো: মহিদ:
সন্ত্রাসী, চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ভাড়ারিয়া বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এসময় সন্ত্রাসী এবং চাঁদাবাজ রনি, সুমন এবং আনোয়ার সহ তাদের সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। গত ১৬ অক্টোবর অভিযুক্তরা চাদা না দেয়ায় মানিকগঞ্জ সদর থানার ভাড়ারিয়া বাজার ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামালা এবং দোকান ভাংচুর করে। তাদের হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়।
আলোকিত প্রতিদিন/২০ অক্টোবর -২৪/মওম
- Advertisement -

