আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

 শিবালয় ব্লাড ব্যংকের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আরো খবর

আঞ্চলিক প্রতিনিধি

মানিকগঞ্জ শিবালয় ব্লাড ব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় আরিচা নিজস্ব অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু আকতার মঞ্জুর, ব্লাড ব্যাংকের অন্যতম সদস্য শরিফুল ইসলাম রাজু, মনিরুল ইসলাম, রোদেলা সূর্য, বাদল হোসেন, হাসিবুর রহমান হৃদয় প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুমূর্ষ রোগিদের জরুরী সেবায় এ ব্যাংকের মাধ্যমে নিয়মিত রক্তদানের জন্য সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সকলের উপস্থিতিতে কেক কাটা ও বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -