নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী বলেছেন, সমাজের চোখের আলো খুলে দেয় সাংবাদিকরা। অপ-সাংবাদিকতা সবাইকে পিছু টানে। আমরা চাই সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা।
সৎ থাকতে হলে সৎসাহস লাগে, তার আগে দরকার স্বদিচ্ছা । সদিচ্ছা অন্তর থেকে আসতে হবে। সদিচ্ছা থাকলে তখন সৎ সাংবাদিকতা সামনের দিকে টানবে। রূপালী বাংলাদেশ সৎসাহস নিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ২০শে অক্টোবর রবিবার সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা, আলোচনা সভা ও প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান।
রূপালী বাংলাদেশ এর কক্সবাজার ব্যুরো প্রধান শাহজাহান চৌধুরী শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, প্রেসক্লাবের স্থায়ী সদস্য কামাল হোসেন আজাদ, বাংলাভিশন টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন ও সী সেইফ
লাইফ গার্ড এর ফিল্ড টীম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ওসমান গণি ইলি ও রূপালী বাংলাদেশ এর চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক আপন কন্ঠের সাংবাদিক সায়মান আমিন। বক্তারা পর্যটন এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। এসময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পাঠকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চলে কেক কাটা। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করা হয়।
আলোকিত প্রতিদিন/২০ অক্টোবর -২৪/মওম
- Advertisement -

