আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে জিলা স্কুলে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পন্ন 

আরো খবর

 প্রতিনিধি,নোয়াখালী:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের আওতায় বন অধিদপ্তর এর অধীন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর আয়োজনে সুফল প্রকল্পের অর্থায়নে আজ ১৮ অক্টোবর  সকাল ৮.৩০টায় নোয়াখালী জিলা স্কুলের প্রাঙ্গনে জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্ভোধন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ । এছাড়া ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহফুজের রহমান প্রমুখ।পরে অতিথিরা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে জিলা স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।
আলোকিত প্রতিদিন/১৮ অক্টোবর -২৪/মওম
- Advertisement -
- Advertisement -