আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে বাড়ীর মালিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ,স্বর্ণালংকার লুট

আরো খবর

মোত্তাসিম সিকদার রাজীব:
গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ও নগদ অর্থ লুটসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর রবিবার  দিবাগত রাত ২ টার দিকে মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রফিকুল ইসলাম গেদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
 জানা যায় ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ একদল ডাকাত চক্রের সদস্যরা বিল্ডিং এর নিচ তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে বাড়ীর মালিক গেদার রুমে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর অন্যান্য রুমে প্রবেশ করে। এসময় বিভিন্ন রুম থেকে পাঁচ ভরি স্বর্নলংকার ও নগদ ১০ লক্ষ ৯০ হাজার টাকাসহ কাপড়চোপড়  নিয়ে যায় তারা।
এ ঘটনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মহিউদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/১৩ অক্টোবর -২৪/মওম
- Advertisement -
- Advertisement -