আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৪  

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ এক  অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, দেশীও অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও পাসপোর্ট সহ একই পরিবারের চার জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আর্মি ক্যাম্প থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৯ অক্টোবর বুধবার দিবাগত রাত একটার দিকে বিজয়নগর উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের  ৪নং বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূইয়ার বাড়ি থেকে  তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজন হলেন,বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভুইয়ার স্ত্রী রুবি আলমগীর (৪৩), ছেলে সানি ভুইয়া (২৪), সামী ভুইয়া (১৬) ও সিয়াম ভুইয়া (১৪)। এরমধ্যে সামী ও সিয়াম দুজন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী। তবে এদের অভিভাবক আলমগীর (৫৫) পলাতক রয়েছে। এতে বলা হয়  বিজয়নগর আর্মি ক্যাম্পের (৩৩ বীর) ক্যাপ্টেন মাহিম মেজবাহ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভুইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের ঘরে তল্লাশি চালালে ৫২৫ পিস ভারতীয় ফেনসিডিল, ৭৪৫ পিস স্কোপ, ৬০০ গ্রাম গাঁজা, বৈদেশিক মুদ্রা ২ হাজার ২৯০ রুপি, ৩০ রিয়াল (কাতার) ও দেশীয় নগদ ৯৯ হাজার ১০০ টাকা, দেশীও অস্ত্র ১৮টি, ২টি পাসপোর্ট, একটি বাটন মোবাইল ও সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের একটি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে।পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল গুলো জব্দ তালিকা মূলে জব্দ করে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করে।
আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর -২৪/মওম
- Advertisement -
- Advertisement -