আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার ওপর র‌্যাব গু*লি চালায়নি: মুনীম ফেরদৌস!

আরো খবর

আলোকিত ডেস্ক :

ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুনীম ফেরদৌস বলেন, ‘ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে তিনি জানান। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে, তবে আমরা তা খতিয়ে দেখব।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে র‍্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে তিনি জানান।

র‍্যাবের কোনো সদস্য পালিয়েও যায়নি দাবি করে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যাননি এবং পালিয়ে যাননি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -