আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে সীরাতুন্নবী সা: উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা

আরো খবর

শফিউল মন্ডল:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মমিনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫ ঘটিকার সময় মমিনপুর ইউনিয়নের দাখিল মাদ্রাসার মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সীরাতুন্নবী সা: আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মাহবুবার রহমান (বেলাল),কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মাজহারুল ইসলাম,আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখা, জনাব অধ্যাপক মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখা ও আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম,মাওলানা মোস্তফা কাদেরী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহিনুর আলম (শাওন)।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন, টিম সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন, শাহিনুর ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মমিনপুর ইউনিয়ন শাখা।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো এ বাংলাদেশে যত দল আছে সকল দলের চেয়ে নির্যাতিত ও গণমানুষের দল। এ দল মুলত ইসলামি শাসন তন্ত্রের মাধ্যমে এ দেশের সকল জুলুম,অন্যায়,অত্যাচার ও ইসলামী অর্থনীতির পরিচায়ক হিসাবে কাজ করবে।মহান আল্লাহ আমাদের কিছু শহীদের রক্তের বিনিময়ে আমাদের বিগত জুলুমকারী সরকারের হাত থেকে দেশ কে রক্ষা করেছেন। বাংলাদেশের শান্তি ফিরে আনতে জামায়াতে ইসলামী অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীই হলো শক্তি, জামায়াতেই হলো শান্তি। এ দল বিগত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত ও গণমানুষের দল। এ বাংলার মাটিতে এক আল্লাহ ছাড়া কারো আইন চলতে দেওয়া হবে না। দেশমাতৃকার কল্যাণে সকল বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সকল জুলুমের অবসান ঘটিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করতে হবে।আন্দোলনে সকল বীর শহীদদের স্মরণে, আহত ও নির্যাতিত  সকল নেতৃবৃন্দের ধৈর্য্য, সুস্থতা কামনা করে দোয়া ও সভাপতির শেষ ভাষনের মধ্য দিয়ে আলোচনা সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -