আজ বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে পুলিশ, এসপি আবদুল্লাহ-আল-ফারুক

আরো খবর

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে জেলায়  কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ -আল- ফারুক এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন,মোঃ ইব্রাহিম,ও মোঃ মোর্তাহিন বিল্লাহ প্রমুখ।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  দুপুর ১ টায় নোয়াখালী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, মোঃ সাইফুল্লাহ কামরুল,মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান চৌধুরী ,মোঃ আলমগীর হোসেন,একেএম ফারুক হোসেন প্রমুখ।
সভায় এ প্রতিবেদক পাসপোর্ট ভেরিফাইয়ের নামে ডিএসবির হয়রানি,ঘুস বাণিজ্য,প্রবাসে যেতে ক্লিয়ারেন্সের নামে থানা পুলিশের হয়রানিসহ নানান বিষয় তুলে ধরে এদের বিচার দাবি জানান।এবং পতিত ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে প্রত্যাহার করে পুলিশের স্বাভাবিক কার্যক্রম চালুর জন্য জোরালো দাবি করেন।
এই প্রতিবেদকের বক্তব্যের সত্যতা  নিশ্চিত করে মানব জমিন পত্রিকার নাসির উদ্দীন বাদলও  সুরাহার জন্য নতুন পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো অভিযোগ করে বলেন,বিগত এসপি ছাত্রলীগের নেতা শহিদুল ইসলাম  শুধুমাত্র দাড়ি, টুপি ও নামাজ পড়ার কারনে নোয়াখালী জেলার কোর্ট ইন্সপেক্টর মোঃ শাহ আলমকে একদিনের বেশি দায়িত্ব সদর থানায় দাঁয়িত্ব পালন করতে দেয়নি।দ্রুত এসব অনাচার বন্ধ করে পুলিশের স্বাভাবিক কার্যক্রম চালুর জন্য দাবি জানান।এসময়
সাংবাদিকদের এসব অভিযোগ ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন এসপি আবদুল্লাহ- আল- ফারুক।তিনি তাঁর আগামীর কার্যক্রমে সাংবাদিকদের পাশে চেয়ে বলেন,যখনই আমার কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠবে আপনারা অবশ্যই নিউজ করবেন।ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন নবাগত পুলিশ সুপার।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -