মোঃ আতিকুর রহমান রোজেন, ফেনী
ফেনী মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার ঘটনায় আব্দুর রহমান শামীম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার লেমুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শামীম সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তেরোবাড়ীয়া ইসমাইল কাজী বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শামীম গত ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মহিপালে গনহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। এ ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় সে। এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

