আজ সোমবার, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ছাত্র হ*ত্যার আসামি যুবলীগ নেতা রাব্বি গ্রে*ফতা*র

আরো খবর

মোঃ আতিকুর রহমান রোজেন, ফেনী
ফেনীতে যৌথবাহিনী অভিযানে ০৪ আগস্ট মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত দুটি হত্যা মামলার আসামী ফেনী সদরের কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে(৩৫) গ্রেফতার করেন। শুক্রবার বিকালে ফেনী শহরের সহদেবপুর এলাকার একটি বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কালিদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আলোকদিয়া গ্রামের কাজী বাড়ির কাজী শামসুদ্দিনের ছেলে। ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বিকে  থানায় হাস্তান্তর করেছেন যৌথ বাহিনী সদস্যরা, তার নামে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত দুটি  হত্যা মামলার এজাহারে রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -