আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরের তারাগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আরো খবর

শফিউল মন্ডল,তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত এক যুবকের  লাশ উদ্ধার করেছে  তারাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯.৩০ ঘটিকায় উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি নিকটস্থ পেট্রোলপাম্প সংলগ্ন (কুর্শা দোলা) ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় যে, সকাল বেলায় স্থানীয় একচাষি গরুর  ঘাস কাটতে গিয়ে জমির আইলে লাশটিকে পরে থাকতে দেখতে পান। পরে লাশের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরলে এবং থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
তারাগঞ্জ থানার এস আই, কনক রঞ্জন বলেন, লাশ উদ্ধার কালে মৃত্যু  ব্যাক্তির পাশে একটি বিষের বোতল সহ পকেটে জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, সুইসাইড নোট পাওয়া গেছে। জাতীয় পরিচয় পত্রের  সূত্রে, মৃত্যু ব্যক্তির নাম রুপন ইসলাম, পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- চক বানারশি, বীরগঞ্জ, দিনাজপুর বলে জানা গেছে।লাশের  শরীরে কোন প্রকার  ক্ষত বা আঘাতের  চিহ্ন নেই। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বা হত্যাকাণ্ড কিনা তা বোঝা যাচ্ছে না।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুল ইসলাম বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে আমরা বীরগঞ্জ থানায় যোগাযোগ করেছি, নিহতের পরিবার থেকে লোকজন আসতেছে।পরিবারের লোকজন আসলে  লাশ শনাক্তের পর পরবর্তী আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -