আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন: আশরাফুল!

আরো খবর

 

ব্যাট-প্যাড তুলে রেখে মাইক্রোফোনও হাতে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে কাচঘেরা ঘর থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নয়, মাঠ থেকে গড়তে চান তিনি নিজেই। তাই খেলোয়াড়ি জীবনের ইতি টানা বাংলাদেশের সাবেক অধিনায়ক কোচ হতে চান তিনি। নেপথ্যের নায়ক হতে চান তিনি।

এমন খুশির সংবাদ নিজেই জানিয়েছেন আশরাফুল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজ আমিত খুব খুশি। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং ধারাবাহিক উন্নতির করে যাওয়ার ফলই হচ্ছে এই অর্জন। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনার শেখরে পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি।

গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতের কোচিং কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই কোর্সে আশরাফুলকে কোচিং শেখার সুযোগ করে দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এবার তার স্বীকৃতি পেয়েছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এর আগে ইংল্যান্ডে খেলতে গিয়ে ২০১২ সালে লেভেল-২ কোচিং কোর্স করেন আশরাফুল।

- Advertisement -
- Advertisement -