সম্প্রতি পশ্চিমাদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি।এমন অবস্থায় পুতিন বলেছেন, যারা কিয়েভকে এ ধরনের অস্ত্র দেবে তারাও সরসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তাছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরিচালিত হবে ন্যাটোর বাহিনী দিয়ে। কারণ ইউক্রেনের সেই সক্ষমতা নেই।
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি এ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, তহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরসারি যুদ্ধে জড়ানোর থেকে কম নয়। এর মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। ফলে এতে সংঘাতের মোড় ঘুরে যাবে বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স
আলোকিত প্রতিদিন/১৩ সেপ্টেম্বর-২৪/মওম

