আলোকিত প্রতিবেদক:
মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন তিনি।
এ ছাড়াও তিনি তার করা ফেসবুক পোস্টে লেখেন, আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে দোকান মালিকরা। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ সরকার।

