আজ , ।   

রায়পুরে জমি সংক্রান্ত বিরোধ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন 

আরো খবর

মিন্টু চন্দ্র দাস, রায়পুর উপজেলা 
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে  ২৬নং চরপাতা মৌজার আর, এস ১১১৭নং খতিয়ানভুক্ত ২১২ দাগে ৬ ডিং বিতর্কিত ভূমিতে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে পারভিন আক্তার বাদি হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়,
ঘটনার দিন সকালে দখলের উদ্দেশ্য বহিরাগত লোকজন এনে হামলায় জনৈক বিউটি গং। এসময় বাঁধা দিতে গেলে  নারী সহ একাধিক লোকজন মারাত্মক  জখম হয় সেখানে।
আজ সোমবার  (৯ সেপ্টেম্বর) সকালে রায়পুর প্রেসক্লাবে পরিবারের পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনৈক বিউটি আক্তার এ জমি নিজেদের দাবি করেন। সমাধানের কথা বলে প্রতিপক্ষের নিকটাত্মীয় যুবদল নেতা ইকবাল পাটোয়ারী মোটা অংকের চাঁদা দাবি করার অভিযোগ আনেন তিনি, এ সময় অপরদিকে বিকেলে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট এ ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ওপর হামলার ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।
এসময় তারা প্রতিপক্ষের অব্যাহত হুমকি ধামকিতে পুনঃ হামলার আশংকায় উৎকন্ঠায় দিনাতিপাত করছেন বলে জানায়।
অপরদিকে চাঁদা দাবির বিষয়টি বানোয়াট  এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করে যুবদল নেতা ইকবাল পাটোয়ারী বলেন, এমন কোন বিষয়ের প্রমান থাকলে সাংবাদিকদের মাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরা হোক বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -