মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বি,এন,পি’র কার্যালয়ে হামলা, ভাংচুর এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে বিকট শব্দে আতংক সৃষ্টি করার অপরাধে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো.মুহিববুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ ৫১ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
১৮ আগষ্ট উপজেলা বি,এন,পি’র সহ-সাধারন সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস টুলু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরনে জানা গেছে, ২০২৩ সালের ৩০ আগষ্ট ( সোমবার) রাত ৮ টার দিকে নতুন বাজার এলাকার বি,এন পি’র কার্যালয়ে উল্লেখিত আসামীদের নেতৃত্বে আ’লীগের অর্ধশত নেতাকর্মীরা মামলায় স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক হামলা এবং ভাংচুর চালিয়ে বিভিন্ন আসবাবপত্র সহ অন্ততঃ চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তাদের তান্ডবে মানুষ দৌড়াদৌড়ি, ছুটোছুটি করে। ৩০ মিনিট এ তান্ডব চলাকালীন এলাকার দোকান-পাট বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের চেষ্টা করা হলে তাদের ক্ষমতার কারনে তা পারা যায়নি বলে বাদী মামলার বিবরনে উল্লেখ করেন। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান বলেন’ মামলার তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আলোকিত/২১/০৮/২০২৪/আকাশ
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী সহ ৫১ জনের বিরুদ্ধে মামলা
- Advertisement -
- Advertisement -

