আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিন: শায়খ সাজিদুর রহমান

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে প্রেসক্লাব পরিদর্শন করে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন  হেফাজতে ইসলাম বাংলাদেশের  মহাসচিব শায়খ সাজিদুর রহমান। ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গুজব না ছড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন,ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এবং থাকবে । ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের হামলা আমরা সমর্থন করিনা এবং তা হতে দেওয়া হবেনা। আমরা এবং আমাদের নেতৃবৃন্দ  এ ব্যাপারে তা নিয়ে জেলার সর্বত্রই কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, হেফাজতে ইসলাম বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলার শিকার হয়েছে। এসময় তার সাথে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোবারক উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে আগামীকাল হেফাজতে ইসলামের গণসমাবেশ আছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন /১৩ আগস্ট-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -