মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আঃ জব্বার এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট পাটের মত ঘটনা ঘটে। গত ৫ই আগস্ট বিকেল ৫ঃ৩০ মিনিট সময় চম্পা পুর ইউনিয়নের এম ইউ হাই স্কুলের দক্ষিণ পাশে আঃ জব্বার মেম্বার এর দোকানে দুর্বৃত্তরা হামলা করে এবং দোকানে থাকা সকল মালামাল লুটপট করে নিয়ে যায়। এই বিষয়ে জব্বার মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি জানান পূর্বের শত্রুতার জের ধরে তার এই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়। তার কাছে দুর্বৃত্তদের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান মোঃ শুভ হাওলাদার (৩৫) পিতা: মুস্তাক হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম (১৯) পিতাঃ রিন্টু হালদার, মোঃ জাহিদুল ফকির (২৬)পিতা :আশ্বেদ ফকির সহ অজ্ঞাতঃ আরো চার পাঁচ জন লোক এসে এলোপাথারি ভাবে তার দোকানে হামলা করে এবং দোকানের সবকিছু লুট করে নিয়ে যায়। এ ছাড়াও তিনি আরো বলেন এরা আসলে দুষ্ট প্রকৃতির লোক, এর আগেও এরকম ঘটনা তারা ঘটিয়েছে।এতে আঃ জব্বার মেম্বার মানসিক ভাবে দুশ্চিন্তায় ভুগছেন।এছাড়াও তিনি তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ ছাড়াও তিনি আরো বলেন পুলিশের সকল কার্যক্রম বন্ধ থাকায় তিনি আইনের শরণাপন্ন হতে পারছেন না। তাই তিনি দেশবাসীর কাছে তার জীবনের নিরাপত্তা সহ এই বর্বরতার সুষ্ঠু বিচার কামনা করেন।
আলোকিত/১৩/০৮/২০২৪/আকাশ
ইউপি সদস্যর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট
- Advertisement -
- Advertisement -

