আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি করতে হলে অবসর নিয়ে করুক: নুরুল হাসান সোহান

আরো খবর

স্পোর্টস ডেস্ক-

সরকার পতনের হাওয়ায় টালমাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠের ক্রিকেটে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা থাকলেও ভেতরের অবস্থা এখনো বৈরি। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ শীর্ষস্থানীয় কর্তাদের কাউকেই দেখা যাচ্ছে না সেখানে। যেখানে বিসিবির অনুপস্থিত কর্মকর্তাদের অধিকাংশই সদ্য পতন হওয়া সরকারদলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই সামাজিকমাধ্যমে বিসিবির প্রতি ক্ষোভ ঝেরেছেন ইমরুল কায়েস ও রুবেল হোসেন। এবার তোপ দেগেছেন সোহানও।

মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয় বলে আমি মনে করি। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।

সোহানের দাবি, বিসিবিতে রাজনৈতিক পরিচয়ধারীদের অবস্থানই অধিকাংশে দায়ী এখানে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত বলে আামি মনে করি। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -