আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পণ্যের দাম কমাতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে: ফরিদা আখতার

আরো খবর

আলোকিত ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কৃষিকে যতটা বড় করে দেখা হয়, মৎস্য এবং প্রাণিসম্পদকে ততটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে।’ ১১ আগস্ট রবিবার  প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ‘সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে।’ তিনি বলেন, ‘এই খাত থেকে যে খাবার এবং পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব ধরনের খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে।‘

এ খাতে নারীদের এবং দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার। ১১ আগস্ট রবিবার নিজ দফতরে পৌঁছালে মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোকিত প্রতিদিন / ১১ আগস্ট-২০২৪ /মওম

- Advertisement -
- Advertisement -