আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা

আরো খবর

বিশেষ প্রতিনিধি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় অন্য উপদেষ্টারাও তার সঙ্গে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার করেছেন ড. ইউনূস।

তিনি বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছ্যন্দে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন আপনারা। এটা আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন আপনারা।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -