আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক জিয়ার সৈনিক মোশারফ হোসেনের বার্তা

আরো খবর

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): স্বাধীন বাংলাদেশের কাণ্ডারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের আশির্বাদপুষ্ট রাজপথের লড়াকু সৈনিক, পটুয়াখালী-৪ আসনের সর্বস্তরের গণমানুষের প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন  কলাপড়া বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন- ‘আমাদের নেতা স্বাধীন বাংলাদেশের একমাত্র কাণ্ডারী সংগ্রামী জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি নির্দেশনা দেয়া হচ্ছে যে, আপনারা সকল প্রকার প্রতিশোধ মূলক কর্মকান্ড থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। বিএনপি যে একটি সুসভ্য, সুশৃঙ্খল, সহনশীল ও গণতান্ত্রিক দল সেটা আমাদের কর্মের মাধ্যমেই প্রমাণ করতে হবে। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমান বলেছেন বিজয়ের পর পরাজিত বাহিনীর প্রতি প্রতিহিংসা পরায়ন না হওয়ার মাধ্যমেই প্রকৃত বিজয় মহিমান্বিত হয়। নেতার এই কথা আমাদের মনে রাখতে হবে। নেতার আদেশ মেনে চলতে হবে। আর সেটা করতে পারলেই আমরা যে নেতার আদর্শের সৈনিক সেটা প্রমাণিত হবে। সুতরাং সকল প্রকার হিংসা, বিদ্বেষ, ক্ষোভ ভুলে গিয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের কোনো সম্পদ ধ্বংস করে কোনো অবস্থাতেই রাষ্ট্রের কল্যাণ বা উন্নতি করা সম্ভব নয়। যারা বিগত দিনে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দিয়ে নিজেদের মহত্বের পরিচয় দিতে হবে এটাই আমার নেতা তারেক রহমানের নির্দেশ। কোনো অবস্থাতেই নেতার নির্দেশ অমান্য করা যাবে না। তাই আমি নেতার পক্ষ থেকে সকল সরকারী স্থাপনা, পুলিশ ভবন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করছি। তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে নতুন বাংলাদেশে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন একটা অত্যাচারী সরকারের নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রাখা সকলের নৈতিক দায়িত্ব। কোন প্রকার প্রতিশোধ মূলক কর্মকান্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পটুয়াখালী-৪ আসনের সকল নেতা-কর্মীর প্রতি রইলো। এই অনুরোধ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত/০৮/০৮/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -