আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ

আরো খবর

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার রাতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে কোন সাড়া দেয়নি। বরং নির্বাহী আদেশে দুটি শর্তে ছয় মাস করে তাকে মুক্তি দেওয়া হয় তাকে।

সব শেষে গত ২১ মার্চ নির্বাহী আদেশে আটবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তার মুক্তির নির্দেশ দেওয়া হলো তাকে।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -