বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে আজ। বুধবার (৩১ জুলাই) তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, চলমান কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় তোপের মুখে পড়েন হারুন অর রশীদ।
বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

