মোঃ নুরইসলাম সরকার:
সোমবার ১৫ জুলাই সকাল সাড়ে এগারটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম- এর সভাপতিত্বে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ, ইন কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ভূবন চন্দ্র রায়, নির্বাহী পরিচালক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও কাজী মোর্শেদ আলম, হেড অব প্রোগ্রাম এন্ড ইনগেজমেন্ট একশনএইড বাংলাদেশ।
অবহিতকরণ সভার উদ্দেশ্য বর্ণনা করেন মরিয়ম নেছা ম্যানেজার, উইমেন রাইটস্ এন্ড জেন্ডার ইক্যুইটি। প্রকল্প বিষয়ক উপস্থাপনা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন আবদুল্লাহ আল মামুন প্রকল্প ফোকাল, একশনএইড বাংলাদেশ।
প্রকল্পটি একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা বাস্তবায়ন করবে। মেয়েশিশুরা দক্ষতা ও আয়বৃদ্ধির মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে এটিই প্রকল্পটির মূল লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজাহার আলী, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক , ইমাম, নিকাহ নিবন্ধক, ইউপি সচিবগণ,মেয়েশিশু, যুব নারী ও নারী, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি।
অবহিতকরণ সভায় সঞ্চালনা করেন, রবিউল ইসলাম প্রকল্প সমন্বয়কারী, উদয়াঙ্কুর সেবা সংস্থা।
আলোকিত প্রতিদিন/ ১৫ জুলাই ২০২৪

