আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ৩ ঘণ্টপার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, তীব্র ভোগান্তিতে নগরবাসী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আষাঢ়ের শেষভাগে ঢাকার বুকে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। টানা প্রায় চার ঘণ্টার ঝুম বৃষ্টিতে কাকভেজা হলো রাজধানী ঢাকা। বৃষ্টির পানিতে ডুবলো নগরীর বেশ কয়েকটি সড়ক। এসব সড়কে চলাচলরত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে গাড়িগুলো বিকল হয়ে পড়লো। মাঝ সড়কে গাড়ি বিকল হওয়ায় সৃষ্টি হলো যানজট। সব মিলিয়ে বৃষ্টি, যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়লেন নগরীর বাসিন্দারা। ১২ জুলাই শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় ২০টিরও বেশি সড়কে সরেজমিন ঘুরে এসব চিত্রই দেখা গেছে।

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার। এছাড়া, সড়কে জমে থাকা হাঁটু পানিতে ভোগান্তি বেড়েছে।

dhakapost

রাজধানীর মধ্যবাড্ডা ও মেরুল বাড্ডা এলাকায় সরেজমিনে দেখা গেছে, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় তুলনামূলক মানুষজন কম দেখা গেছে।     অবশ্য বেলা বাড়ার সাথে সাথে  অধিকাংশ সড়কেই যাত্রীর সংখ্যা এবং যানবাহনের চাপ  বাড়তে দেখা যায়। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন। এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

মি: ইসলাম নামের এক পথচারী বলেন, একটা পারিবারিক কাজে বের হয়েছিলাম, এখন তো দেখি ভয়াবহ অবস্থা। মূল রাস্তায় হাঁটু পানি। হেঁটে যাওয়ার কোনও উপায় নেই। এদিকে বাসের পরিমাণও কম। রিকশায় ২০ টাকার ভাড়া ৫০ টাকা। এমন অবস্থা জানলে আজকে বেরই হতাম না।

ঢাকার ২৩ সড়ক ডুবে বিকল যানবাহন, তীব্র ভোগান্তিতে নগরবাসীডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জানান, ঢাকায় প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক ডুবে গেছে। অনেক গাড়ি বিকল হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যেতে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে,  ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা  ১৪ জুলাই রবিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন /১২ জুলাই-২০২৪ /মওম

- Advertisement -
- Advertisement -