আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ২৬ হাজার ৮৮০ পিস বিয়ারসহ তিনজন আটক

আরো খবর

মোঃ সোহাগ:
পটুুয়াখালীর কলাপাড়ায় একটি কাভারভ্যান থেকে ২৬ হাজার ৮৮০ পিস নিষিদ্ধ বিয়ারের ক্যান উদ্ধার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে পটুুয়াখালীর টোলঘর এলাকা অতিক্রমকালে কাভারভ্যানটি সহ  মো.বসিরুল ইসলাম (২৮), মো.মেহেদি হাসান রাব্বি (২৬) এবং মো.রুবেল মুন্সী (২৭) কে আটক করা হয়।
এ ব্যাপারে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, পায়রাবন্দর থেকে মাদকের একটি বড় চালান কাভারভ্যান যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সে হিসেবে তারা কলাপাড়া-কুয়াকাটা সড়কের ফোর লেন সংলগ্ন সড়ক অবস্থান নিয়ে ওই কাভারভ্যানটিকে থামানোর জন্য সংকেত দেয়, তারা সংকেত না মেনে চালিয়ে যায়। পরে কাভারভ্যানের পিছু নিয়ে পটুুয়াখালীর টোলঘর এলাকায় তাদের আটক করা হয়।  উদ্ধারকৃত বিয়ারগুলো “সিনথাও” চাইনিজ কোম্পানীর বিয়ার। প্রতিটি কাটনে ২৪ পিস করে বিয়ার রয়েছে। হাওলাদার কার্গো নামে একটি বড় কাভারভ্যানে বিয়ারগুলো নিয়ে যাচ্ছিল । এর আনুমানিক মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। প্রতিটি ক্যানে ৩৩০ এম.এল বিরায় রয়েছে। মাদকের এ চালানটি চায়না থেকে নৌপথে পায়রাবন্দরে আসছিল বলে ধারনা করছেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সদস্যরা।
আলোকিত প্রতিদিন /২৮ জুন-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -