মোঃ শিহাব উদ্দিন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বিপিএম। ৫ জুন বুধবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশীদ বিপিএম র্যাবের সদ্য বিদায়ী (অবসর জনিত) মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
আলোকিত প্রতিদিন /৬ জুন-২০২৪ /মওম
- Advertisement -

