আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ওয়াইফাই লাইনের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মিস্ত্রির

আরো খবর

জি এম রাশেদুল ইসলাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রাজু মিয়া (২৪) নামের এক মিস্ত্রি নিহত হয়েছে। ২১ মে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত রাজু মিয়া উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলে ওয়াইফাই লাইনের কাজ করতে যায়। পরে ওয়াইফাই লাইনের সংযোগ দিয়ে নামার সময় ভুলবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে। ফুলবাড়ী সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ হারুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আলোকিত প্রতিদিন /২১ মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -