আজ রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

‘মন্ত্রী কাপ’ নাইট ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আরো খবর

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি ): পটুয়াখালীর কলাপাড়ায় রয়েল ব্যাচ-২০০০ এর উদ্যোগে প্রথম বিভাগ ‘মন্ত্রী কাপ’ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব এমপি। সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা প্রশাসক নুর-ই- কুতুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম , কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ।

ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির।এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুন নাহার মলি, আওয়ামী লীগ নেত্রী সালমা কবিরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা।খেলায় শুরুতে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন রয়েল ব্যাচ-২০০০ সদস্যরা। পবে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন ও কলাপাড়া উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ নেয়, ফাইনাল খেলায় মুখোমুখি হয় আরাফাত হার্ডওয়ার লালুয়া ও বাজার একাদশ। খেলায় আরাফাত হার্ডওয়ার লালুয়া ১-০ গোলে বাজার একাদশকে পরাজিত করে আরাফাত হার্ডওয়ার লালুয়া চ্যাম্পিয়ন হয়।

পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, প্রাইজ মানি ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়, এ ছাড়া রানার্সআপ দলকেও ট্রফি, প্রাইজ মানি ও অন্যান্য পুরস্কার দেয়া হয়।এ সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন

আতশবাজিতে, নাইট ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করে কানায় কনায় পরিপূর্ণ হয়ে ওঠে খেলার।

আলোকিত/১৯/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -