আজ শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার!

আরো খবর

অনলাইন ডেস্ক

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপার হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কে তার নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, ওই শিশু ও তার ভাই প্রতিরাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায় তারা। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর শিশুর ভাইকে ওজু করতে তাড়াতাড়ি পাঠান। তখন একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করে হুজুর। বাড়ি ফিরে শিশুটি কান্না করতে থাকে এবং এক পর্যায়ে মাকে সব বলে দেয় শিশুটি। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -