আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলো এসআই রাজীব 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে সীতাকুণ্ড থানার এসআই রাজীব চন্দ্র  পোদ্দার। শনিবার (১১ মে) চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বিপিএম( বার) পিপিএম আনুষ্ঠানিকভাবে  এপ্রিল  মাসে শ্রেষ্ঠ  অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে   এসআই রাজীব পোদ্দারকে  সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এসএম শফি উল্লাহ বিপিএম ( বার) পিপিএমসহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজীব পোদ্দার সীতাকুণ্ড থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ সামগ্রিক ভাবে  অসামান্য অবদান রেখে চলেছেন। এর স্বীকৃতি স্বরুপ এপ্রিল -২০২৪ মাসে গরু চোর সিন্ডিকেট থেকে  পাঁচটি গরু উদ্ধার করেন। এছাড়া অবৈধ  অস্ত্র উদ্ধার করেন ২ টি,কার্তুজ- ৫ টি। এছাড়াও  ০৪ টি চোরাই সিএনজি উদ্ধার করেন। সামগ্রিক কার্যাবলি বিবেচনা করে এসআই রাজীব পোদ্দার কে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে ভূষিত করা হয়। পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, ভালো কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কাজের গতিকে তরান্বিত করে। পুরস্কার পাওয়ার পর দায়িত্ব এবং কর্তব্যবোধ আরো বেড়ে  যায়। আমার এ পুরস্কারের পেছনে যিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সামগ্রিক কর্মক্ষেত্রে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন সীতাকুণ্ড থানার সুযোগ্য ওসি কামাল উদ্দিন। তিনি আরো বলেন,  শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপারসহ সীতাকুণ্ড থানার সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ সফলতার ধারা কর্মজীবনে অব্যাহত রাখতে পারি। এই স্বীকৃতি ও সম্মাননা  নিঃসন্দেহে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজের প্রতি স্পৃহা ও প্রেষণা  সৃষ্টিতে  অসাধারণ অবদান রাখবে   বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তারা।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -