আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দেওয়ানগঞ্জে ৫০০ টাকার কারনে জীবন গেল ৫ বছরের শিশু মুজাহিদের

আরো খবর

মোঃ ফরহাদ রেজা (দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি, জামালপুর): জামালপুরে এক কিশোর পাঁচ বছরের একটি শিশুর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নদীতে শিশুটির তল্লাশি চালাচ্ছে, তবে এখনও খুঁজে পায়নি। এ ঘটনায় স্থানীয়রা ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সানন্দবাড়ীতে এই ঘটনা ঘটে। পরে শনিবার বিষয়টি জানাজানি হয়। নদীতে নিখোঁজ শিশুটির নাম মুজাহিদ (৫)। সে স্থানীয় চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের গার্মেন্টস কর্মী বাবুল আক্তারের সন্তান। আটক কিশোরের নাম শামীম। সে একই এলাকার বাসিন্দা। দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে শিশু মুজাহিদ ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের দোকানে যায়। দোকানে ভাঙতি টাকা না থাকায় বাড়ি ফেরার সময় কিশোর শামীম তাকে নদীর পাড়ে নিয়ে টাকা ছিনিয়ে নেয়। শিশুটি মাকে বলে দেওয়ার কথা বললে নদীতে ফেলে দেয় শামীম। তিনি বলেন, অনেক খোঁজ করেও না পেয়ে শনিবার সকালে শামীমকে আটক করে পুলিশে দেয়। এরপর ঘটনার বর্ণনা দেয় শামীম। শনিবার সকাল থেকে স্থানীয়রা পাটাদোয়া পাড়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আলোকিত/১১/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -