আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গোমস্তাপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল

আরো খবর

আব্দুল ওয়াদুদ হাসান:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের ভোট গ্রহণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৫৫৯ টি বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে জেলা বিএনপির সাবেক সদস্য আশরাফুল হোসেন আলিম। ৮মে বুধবার ভোটগ্রহন ও গণনা শেষে উপজেলা সম্মেলন কক্ষে উক্ত ফলাফল ঘোষণা করা হয়। আশরাফুল হোসেন আনারস প্রতীকে মোট ৪০ হাজার ৬২০ টি ভোট পেয়ে প্রথম এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব হুমায়ন রেজা ঘোড়া প্রতীকে ৪০ হাজার ৬১ টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
উক্ত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৫৬৬ টি ভোট পেয়ে পর পর দুইবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহঃ হাসানুজ্জামান নুহ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ২০ হাজার ৫০৯ টি ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মনিরা। উপজেলার ৮৯ টি কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন। তার মধ্যে মোট ভোট প্রদত্ত হয়েছে ৮৭ হাজার ৫০৭ টি। উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আলোকিত প্রতিদিন /০৯ মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -